Oppo K13 Turbo Pro কুলিং ফ্যান সহ ভারতীয় বাজারে বিক্রয়ের জন্য তৈরী

নতুন Oppo K13 Turbo Pro, যার মধ্যে রয়েছে ইন‑বিল্ট কুলিং ফ্যান, আজ (১৫ আগস্ট ২০২৫) থেকে ভারতে বাজারে বিক্রয় শুরু করেছে। এই ফোনটি গেমার ও পাওয়ার ইউজারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

বিক্রয় এবং ডেলিভারি:

ফ্লিপকার্ট, Oppo India ই‑স্টোর এবং অফলাইন স্টোরে আজই থেকে বিক্রয় শুরু। ফ্লিপকার্ট ‘Minutes’ সার্ভিসের মাধ্যমে মাত্র ১০ মিনিটে হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে সিলেক্টেড লোকেশনে।

Oppo K13 Turbo ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলো:

Storm Engine কুলিং সিস্টেম: ফোনের ভেতরে ১৮,০০০ RPM‑এ ঘুরে এমন ফ্যান আছে যা প্রচলিত ফ্যানের তুলনায় ২২০শতাংশ বেশি এয়ারফ্লো এবং ২০% ভালো কুলিং কর্মদক্ষতা দিয়ে থাকে।

IPX6/IPX8/IPX9 পর্যন্ত পূর্ণ জল ঢোকা থেকে সুরখ্যা (জল প্রতিরোধী)।
Snapdragon 8s Gen 4 চিপসেট, ৭,০০০ mAh ব্যাটারি, ৮০W সুপার ফ্ল্যাশ চার্জিং, ১.৫K AMOLED স্ক্রিন।

এই ফোনটি বিশেষভাবে গেমার ও হাই‑পারফরমেন্স ইউজারের জন্য তৈরি করা হয়েছে — ফোনটি দীর্ঘ গেমিং সেশনে ব্যাবহারের সময় তাপমাত্রা ২‑৪°C কমিয়ে উচ্চ ফ্রেম রেট বজায় রাখে।

Oppo K13 Turbo সংক্ষেপে:

  • বাজারে আসল: ১৫ আগস্ট ২০২৫।
  • মূল্য: ₹37,999 (8GB), ₹39,999 (12GB)।
  • ছাড়/বোনাস: ₹3,000 ব্যাংক বা এক্সচেঞ্জ — কার্যকর মূল্য ₹34,999 / ₹36,999।
  • অফার: ৯‑মাস নো‑কস্ট EMI, ১০‑মিনিট ডেলিভারি।
  • ফিচার: ইন‑বিল্ট ফ্যান, শক্তিশালী চিপ, বড় ব্যাটারি, দ্রুত চার্জ, জল প্রতিরোধ।
  • লক্ষ্য: গেমার ও পাওয়ার ইউজার যারা দীর্ঘসময় হ্যান্ডসেইসন গেমিং চান যাতে ফোন গরম না হয়।

কোম্পানির মতে, Oppo K13 Turbo Pro কিনলে গ্রাহকরা 3,000 টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। এই অফারটি ডেবিট এবং ক্রেডিট কার্ডের পাশাপাশি Axis Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank, HDFC Bank, IDFC First Bank এবং State Bank of India সহ শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির EMI লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।বিকল্পভাবে, তারা যদি তাদের পুরানো ফোনটি চেঞ্জ করে তবে 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস ও পেতে পারে।


এই অফারগুলি Oppo K13 Turbo Pro-এর 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টের কার্যকর মূল্য যথাক্রমে 34,999 টাকা এবং 36,999 টাকা। যারা ফোনের সম্পূর্ণ মূল্য আগে থেকে পরিশোধ করতে চান না তারাও নো-কস্ট EMI বিকল্পের সুবিধা নিতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *