HMD Touch Hybrid: 3,999 টাকায় HMD-এর প্রথম টাচ হাইব্রিড ফোন – কমপ্যাক্ট ডিজাইন ও নতুন অভিজ্ঞতা

HMD প্রকাশ করল তাদের নতুন Touch Hybrid ফোন , একটি মিনি কমপ্যাক্ট ফুল টাচ ডিভাইস, যা আধুনিক ডিজাইন ও ক্লাসিক কিপ্যাডের কম্বিনেশনে তৈরি।

HMD (Human Mobile Devices), যারা একসময় নোকিয়ার ডিজাইন ও প্রোডাকশন পরিচালনা করত, তারা এবার সম্পূর্ণ নিজেদের ব্র্যান্ড নামেই আত্মপ্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় এবার HMD নিয়ে এসেছে এক নতুন ধরনের স্মার্টফোন, যা Touch Hybrid নাম পরিচিত, আধুনিক টাচস্ক্রিন এবং কিপ্যাড অভিজ্ঞতার কম্বিনেশনে তৈরী।

এই ডিভাইসটি মূলত এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা এখনো ফোনের ফিজিক্যাল বাটন ব্যাবহার পছন্দ করেন, কিন্তু একই সঙ্গে স্মার্টফোনের সুবিধাও উপভোগ করতে চান।

HMD Touch

Image: HMD official

ডিজাইন ও গঠন

HMD Touch Hybrid ফোনটি আকারে ছোট এবং একদম কমপ্যাক্ট, যা হাতে ধরা এবং পকেটে রাখা উভয় ক্ষেত্রেই আরামদায়ক। এটি মেটাল এবং টেকসই পলিকার্বোনেটের সংমিশ্রণে তৈরি, ফলে এটি মজবুত এবং দৈনন্দিন ব্যবহারে দীর্ঘস্থায়ী।

ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ছোট ফুল টাচ ডিসপ্লে, যা অনুমানিক 3.5 ইঞ্চির। স্ক্রিনের নিচে একটি স্মার্ট নেভিগেশন-ইন্টিগ্রেটেড ট্র্যাকপ্যাড এবং কয়েকটি ক্লাসিক ফাংশন বাটন রয়েছে, যা পুরোপুরি একটি হাইব্রিড ফোনের অভিজ্ঞতা দেয়।

ডিজাইনের দিক থেকে ফোনটি নোকিয়ার Asha সিরিজের কাছাকাছি কিন্তু আরও আধুনিক এবং প্রিমিয়াম স্টাইলের।

ডিসপ্লে ও ইন্টারফেস

HMD এই ফোনে ব্যবহার করেছে IPS LCD full-touch display, যার রঙের উজ্জ্বলতা এবং কনট্রাস্ট যথেষ্ট ভাল মানের। অপারেটিং সিস্টেম সম্ভবত HMD-র নিজস্ব RTOS Touch (রিয়েল টাইম অপারেটিং সিস্টেম) সফটওয়্যার যাতে অ্যান্ড্রয়েড ফিচারগুলির সীমিত ব্যবহার করা হয়েছে।

ইন্টারফেসটি সহজবোধ্য কেউ যদি সাধারণ ফিচার ফোন থেকে স্মার্টফোনে আসতে চান, তার জন্য এটি উপযুক্ত বিকল্প। বয়স্ক ব্যাক্তি বা ছাত্র-ছাত্রীদের প্রথম ফোন হিসেবে দেওয়া যেতে পারে।

হার্ডওয়্যার ও পারফরম্যান্স

হাতেগোনা কিন্তু কার্যকর ফিচারসহ ফোনটি এসেছে একটি Unisoc chipset বা হালকা প্রোসেসরের সঙ্গে, যা দৈনন্দিন কাজ যেমন WhatsApp, Messenger, এবং হালকা ওয়েব ব্রাউজিংয়ে উপযুক্ত পারফরম্যান্স দিতে পারে।
RAM: 64mb/ 128mb
Storage: 32GB ইন্টারনাল, MicroSD কার্ড সাপোর্টসহ 32 GB
Battery: ১৯৫০mAh ব্যাটারি, যা ১-২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম
Connectivity: 4G VoLTE, Wi-Fi, Bluetooth, USB Type-C SIM: Dual 4G
IP Rating: IP52 সামান্য জলের ছিটে থেকে বাঁচতে , Color: Cyan, Dark Blue
এই স্পেসিফিকেশনগুলো ফোনকে হালকা কার্যকলাপের জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে।

ক্যামেরা

যদিও এটি কোনো ক্যামেরা-কেন্দ্রিক ফোন নয়, তবুও HMD Touch Hybrid-এ একটি 2 MP রিয়ার ক্যামেরা ও 0.3 MP ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে ভিডিও কল ও ছবি তোলার জন্য।

ফোনটির স্পিকার কোয়ালিটি দামের দিকথেকে দেখলে যথেষ্ট ভালো, এবং এতে রয়েছে FM রেডিও, MP3 সাপোর্ট, ও ৩.৫mm অডিও জ্যাক—যা আজকাল অনেক স্মার্টফোনে Rare হয়ে গেছে। ফোনটিতে গুগল সার্ভিসও থাকবে, যেমন YouTube Lite, Google Maps, এবং Gmail Mini।

বিশেষ বৈশিষ্ট্য (Highlight Features)

  • হাইব্রিড ইউজার এক্সপিরিয়েন্স – ফিজিক্যাল টাচ বাটন
  • এক হাতে সহজে ব্যবহারযোগ্য কমপ্যাক্ট সাইজ
  • দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ
  • স্টাইলিশ ও প্রিমিয়াম ডিজাইন
  • সীমিত অ্যাপ ব্যবহারেও মসৃণ পারফরম্যান্স

এটি আপনার পুরনো কিপ্যাড ফোন নয়। এটি কোনও ভারী স্মার্টফোন নয়। এটি একটি হাইব্রিড ফোন, যা উভয় জগতের সেরা বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে: ক্লাউড ফোন পরিষেবা, ভিডিও কল এবং এক্সপ্রেস চ্যাট অ্যাপের মাধ্যমে অন্যান্য এক্সপ্রেস চ্যাট ব্যবহারকারীদের সাথে ভয়েস মেসেজিং, ওয়াই-ফাই সমর্থন এবং একটি টাচস্ক্রিন — সবকিছুই একটি ছোট প্যাকেজে।

HMD Touch

HMD Touch Hybrid ফোনটি সত্যিই এক নতুন ধারার সূচনা। এটি সেই প্রজন্মের জন্য যারা স্মার্টফোনের সুবিধা চায় কিন্তু ক্লাসিক ফিচার ফোনের নস্টালজিয়াও হারিয়ে ফেলতে চায় না। ছোট স্ক্রিন, কমপ্যাক্ট আকার, হাইব্রিড ইনপুট এবং কার্যকর ব্যাটারি। এই ফোনটি নোকিয়া-যুগের সরলতাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পুনর্জীবিত করেছে।

ভারতে HMD যদি এই ফোনের দাম: 4999 যা বর্তমানে 3999 এ পাওয়া যাচ্ছে , তবে এটি ফিচার ফোন ব্যবহারকারীদের মধ্যে প্রবল জনপ্রিয় হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *