অ্যাপল iPhone 17 Pro Max: দাম, লঞ্চ তারিখ, ক্যামেরা, ব্যাটারি ও নতুন ফিচার

অ্যাপল iPhone 17 Pro Max-এর দাম, লঞ্চ তারিখ, ক্যামেরা, ব্যাটারি, RAM থেকে শুরু করে সব নতুন ফিচার বাংলায় পড়ুন। নতুন অ্যাপল ইভেন্টে কী থাকছে জানতে বিস্তারিত।

 iPhone 17 Pro Max

অ্যাপলের ফ্ল্যাগশিপে নয়া প্রযুক্তি

অ্যাপল ৯ই সেপ্টেম্বর তাদের iPhone 17 সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে, যেখানে চারটি মডেল থাকবে—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max। এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস হচ্ছে iPhone 17 Pro Max, যেখানে অ্যাপল তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও আপগ্রেড যুক্ত করেছে।

দাম ও সম্ভাব্য মূল্যবৃদ্ধি

আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম হবে ১,৬৪,৯৯০ টাকা, থেকে ১,৭৪,৯৯০ মধ্যে হওয়ার সম্ভাবনা আছে।

**চূড়ান্ত দাম প্রকাশের সময় পরিবর্তন হতে পারে।

স্পেসিফিকেশন ও ফিচার

  • চিপসেট: A19 Pro — আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং কর্মক্ষমতা বাড়াবে।
  • ক্যামেরা: বড় ও আয়তাকার ক্যামেরা সেটআপ, ৪৮MP টেলিফটো লেন্স, ২৪MP সামনে ক্যামেরা। এ ছাড়া সামনে ও পিছনের ক্যামেরায় একসাথে ভিডিও রেকর্ডিং ও ৮K ভিডিও সাপোর্ট থাকবে।
  • ডিজাইন ও বিল্ড: ক্যামেরা বড় হওয়ার কারণে Apple লোগো একটু নিচে সরবে এবং ডিভাইসের পুরুত্ব ৮.৭২৫ মিমি পর্যন্ত বাড়বে।
  • ব্যাটারি: ৫,০০০mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি, আরো দীর্ঘস্থায়ী। অ্যালুমিনিয়াম ফ্রেম ও পিছনে গ্লাস, অ্যালুমিনিয়াম প্যানেল।
  • র‍্যাম ও কুলিং: আগের ৮GB RAM-এর বদলে এবার ১২GB RAM, এবং উন্নত ভ্যাপার চেম্বার কুলিং যোগ হয়েছে।

অ্যাপল iPhone 17 Pro Max কেন নতুনত্ব আনছে

নতুন Pro Max-এর মাধ্যমে অ্যাপল তাদের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ক্যামেরা প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্টেট-অব-দ্যা-আট ডিজাইন দিচ্ছে, যা ফ্ল্যাগশিপ ইউজারদের জন্য পারফেক্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *