অ্যাপলের টাইপ-সি(Apple I Phone type C) ও সাধারণ টাইপ-সি (Android type c) চার্জিং পোর্টের পার্থক্য, সীমাবদ্ধতা ও ব্যবহারকারীর সমস্যার সহজ বিশ্লেষণ পড়ুন এখানে।
বর্তমানে স্মার্টফোন ও ইলেকট্রনিক গ্যাজেটে চার্জিং পোর্টের দুনিয়ায় টাইপ-সি (Type-C) সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। কিন্তু, অ্যাপল (Apple I Phone) তাদের নতুন ডিভাইসে যে টাইপ-সি পোর্ট ব্যবহার করছে, তা সম্পূর্ণভাবে সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের টাইপ-সি থেকে আলাদা।
Type C পার্থক্য কোথায়?
- সাধারণ টাইপ-সি (Normal Type-C): সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসে ব্যবহারযোগ্য। এতে চার্জিং ও ডেটা ট্রান্সফার সমানভাবে দ্রুত কাজ করে।
- অ্যাপলের টাইপ-সি: বাইরে থেকে দেখতে একই রকম হলেও, অ্যাপল এটিকে প্রোপ্রাইটারি (Proprietary) করেছে। অর্থাৎ, এখানে বিশেষ চিপ এবং MFI (Made for iPhone) সার্টিফাইড কেবল দরকার হয়। ফলে সাধারণ কেবল ব্যবহার করলে চার্জিং বা ডেটা ট্রান্সফারে সমস্যা হতে পারে।
Type C ব্যবহারকারীর অসুবিধা:
- সব কেবল ব্যবহার করা যায় না, ফলে আলাদা কেবল কিনতে হয়।
- ডেটা ট্রান্সফার স্পিড সীমিত থাকতে পারে, বিশেষ করে সাধারণ কেবল দিয়ে।
- দাম বেশি এবং সহজলভ্য নয়।
- প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই কারণে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হচ্ছেন এবং ভবিষ্যতে ইউনিভার্সাল চার্জিং সিস্টেম চালু না হলে সমস্যার সমাধান হবে না।