Google Pixel 10 সিরিজের অফিসিয়াল ’Pixelsnap’ কেস লিক হয়েছে—ইন্টারনাল ম্যাগনেটিক রিংসহ Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। জানা গেল রং, দাম ও স্পেসিফিকেশন।
Google ২০ই অগাস্ট, ২০২৫-এ “Made by Google” ইভেন্টে Pixel 10 সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করতে যাচ্ছে—এতে থাকবে Pixel 10, Pixel 10 Pro, Pro XL এবং Pixel 10 Pro Fold। লেটেস্ট লিক হওয়া ইনফরমেশন থেকে জানা যাচ্ছে এতে থাকবে Pixelsnap নামে নতুন ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ লাইন, বিশেষত কেস এবং চার্জার, যা Qi2 ম্যাগনেটিক চার্জিং সমর্থন করবে।
ছবি সৌজন্যে: nieuwemobiel.nl
কেসের বৈশিষ্ট্য ও রং
Pixel 10-এর কেস: Indigo, Obsidian, Limoncello, Frost রঙের পাওয়া যাবে। Pixel 10 Pro / Pro XL কেস: Moonstone (গাঢ় নীল), Jade (সবুজ) এবং Porcelain (বেজ) রঙের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ।
কেসের ভিতরে একটি ম্যাগনেটিক রিং স্পট ভাবে দেখা যাচ্ছে , যা Qi2 ম্যাগনেট ফিচার সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। এই ম্যাগনেটের মাধ্যমে ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ যেমন magnetic chargers বা stand এ ফোন গুলি সহজে বসানো যাবে।
কেসের হবে সিলিকনের তৈরি, ভেতরে রয়েছে নরম microfiber লাইনিং—যা মোবাইল কে স্ক্র্যাচ প্রতিরোধে সাহায্য করবে।
Pixelsnap ও Qi2 সমর্থন
বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে, Pixel 10 সিরিজে ম্যাগনেটিক Qi2 ওয়্যারলেস চার্জিং থাকবে—MagSafe-এর মতো ম্যাগনেটিক।
“Pixelsnap” নামে Google নিজস্ব ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ লাইন আনতে পারে—যেমন ম্যাগনেটিক চার্জার, ring stand, বা ডিসট্রোচার্জার।
প্রযুক্তিগত প্রেক্ষাপট
Pixel 10 সিরিজে ম্যাগনেটিক Qi2 ওয়্যারলেস চার্জিং থাকবে—MagSafe-এর মতো ম্যাগনেটিক এর মতন ।
“Pixelsnap” নামে Google নিজস্ব ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ সিরিজ আনতে পারে—যেমন ম্যাগনেটিক চার্জার, ring stand ।
ফোনের স্পেসিফিকেশন ও আন্যান্য লিকড ফিচার
Pixel 10 6.3″ Actura ডিসপ্লে, Tensor G5 চিপ, 48 MP ওয়াইড, 13 MP ultrawide, 20× super res zoom, সম্ভাব্য 12 GB RAM, 4K ভিডিও।
Google Pixel 10 Pro/Pro XL: Pro XL এ 6.8″ Super Actua, 16 GB RAM, 8K selfie ক্যামেরা, 50 MP wide, 48 MP ultrawide, 48 MP telephoto (100× zoom) থাকতে পারে।
Pixel 10 Pro Fold: 6.4″ cover + 8″ internal Super Actua Flex ডিসপ্লে, 16GB RAM, 20× zoom rear ক্যামেরা।
ছবি সৌজন্যে: nieuwemobiel.nl
ভারতীয় বাজারে দাম
- Pixel 10 (12GB + 256GB): আনুমানিক ₹79,990
- Pixel 10 Pro: ₹1,09,999
- Pixel 10 Pro XL: ₹1,24,999
- Pixel 10 Pro Fold: ₹1,72,999
Google Pixel 10 সিরিজে ম্যাগনেটিক Qi2 চার্জিং এবং “Pixelsnap” কেসের নিশ্চিত লিক Google-এর স্মার্টফোন এক্সেসরিজ ইকোসিস্টেমে বড় রূপান্তর। রঙের বৈচিত্র্য, স্পেসিফিকেশন, এবং ভারতীয় মূল্য সহ এটি প্রস্তুত সবাইকে বিস্মিত করার জন্য—আগামী ২০ আগস্টের “Made by Google” ইভেন্টে সব কিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলছে।
- Yamaha XSR155: নয়া রেট্রো বাইকের যুগে Yamaha-র বাজিমাত
- OPPO Find X9 Pro: ২০০MP Hasselblad ক্যামেরা, বিশাল ৭৫০০mAh ব্যাটারি, আপোষহীন স্মার্টফোন
- HMD Touch Hybrid: 3,999 টাকায় HMD-এর প্রথম টাচ হাইব্রিড ফোন – কমপ্যাক্ট ডিজাইন ও নতুন অভিজ্ঞতা
- Honor AI: অনার রোবট Ai ফোন, আসতে চলেছে
- iPhone Air 17- ডিজাইন ও পারফরম্যান্সে কতটা ‘হালকা’ অ্যাপলের এই নতুন চমক
- ২০২৫ সালে ভারতের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্ট: TVS RTX 300, Himalayan 450 ও KTM Adventure-এর তুলনামূলক আলোচনা