Samsung Galaxy S25 FE: দাম ও ডিজাইন ফাঁস, “উন্নত” চিপ নেই বলে আশঙ্কা

Samsung Galaxy S25 FE-এর তথ্য ফাঁস, দাম হবে প্রায় ৭৫,০০০–৮২,০০০হাজারের মধ্যে, 6.7-ইঞ্চি ডিসপ্লে, Exynos 2400e চিপে, 4,900 mAh ব্যাটারি এবং 45 W ফাস্ট চার্জ। গ্যালাক্সি AI ও Android 16-সহ আসবে কিন্তু চিপ আপগ্রেডের সম্ভাবনা কম। বিস্তারিত জানুন।

Samsung-এর ফ্যান এডিশন সিরিজ অর্থাৎ ‘FE’ সিরিজ দীর্ঘকাল ধরে ‘ফ্ল্যাগশিপের কিছুটা কম আসল কিছুর অভিজ্ঞতা’ দিতে পারে, তাই অনেক ব্যবহারকারী Samsung- FE সিরিজ পছন্দ করেন। এবার নতুন ডিসাইন এ আস্তে চলেছে Galaxy S25 FE, যা প্রতিবেদনে দেখা যাচ্ছে দাম-ডিজাইন ও কিছু স্পেসিফিকেশনের দিক থেকে আগের মডেলের সঙ্গে তুলনামূলক পরিবর্তনের সম্ভাবনা আছে, কিন্তু চিপ (প্রসেসর) আপগ্রেডে তেমন বড় কিছু পরিবর্তন নেই—যেটা নিয়ে ফ্যানদের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি হয়েছে।

ছবি সৌজন্যে: স্যামসাং মোবাইল

Samsung Galaxy S25 FE দাম ও লঞ্চ সময়সূচী

ব্রিটিশ খুচরা বিক্রেতার ওয়েবসাইট (Tesco) থেকে ফাঁস হওয়া একটি তালিকা দেখায় Galaxy S25 FE-এর শুরু দাম হতে পারে €679, যা প্রায় ভারতীয় টাকায় ৮০,০০০হাজার টাকার মতো। অন্য উৎস মতে, যুক্তরাষ্ট্রে দাম $650–720 এর মধ্যে থাকতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে সম্ভাব্য জনসমাখ্যে প্রকাশ হতে পারে ২২ সেপ্টেম্বর ২০২৫, দক্ষিণ কোরিয়ায় । তবে আন্তর্জাতিক লঞ্চ সামান্য বিলম্বে আসতে পারে—কিন্তু সাল পূর্ববর্তী মডেলের তুলনায় Samsung অন্যান্য বারের তুলনায় আগেভাগে লঞ্চ করতে চাইছে ।

Samsung Galaxy S25 FE ডিজাইন ও রঙের বিকল্প

Galaxy S25 FE ডিজাইন S24 FE-এর মতোই দেখাবে, তবে কিছু উন্নত টাচ সেনসিটিভিটি থাকবে: ডিসাইন আরও স্লিমার হয়ে আসবে (৭.৪ মিমি), হালকা ওজন প্রায় ১৯০ গ্রাম । ডিসপ্লে হবে 6.7-ইঞ্চি Dynamic AMOLED 2X, 120 Hz রিফ্রেশ রেট সহ।

রঙের অপশন: Jet Black, Icy Blue, Navy, White; পূর্বের খবর অনুযায়ী Dark Blue ও Light Blue-ও রঙের অপসন ও এভেইল্যাবলে হতে পারে। সামগ্রিকভাবে দেখা যায় পুরনো FE সিরিজ-এর তুলনায় রঙ অপসন কম থাকলেও, প্রিমিয়াম ডিজাইন ফিনিশ সহ আসছে ।

ছবি সৌজন্যে: স্যামসাং মোবাইল

চিপসেট ও পারফরম্যান্স

কিছু তথ্য অনুযায়ী Galaxy S25 FE তে থাকবে Exynos 2400e, যা Exynos 2400 এর একটি ক্ষমতা-টিউন করা সংস্করণ—i.e., গত বছরের মডেলের মতোই। কোথাও গ্রাফিক্যাল বা CPU পারফরম্যান্সে বড় পরিবর্তন হবে না—আসলে “উন্নত চিপ নেই”—বলে কিছু ব্যবহারকারীরা অসন্তোষ প্রকাশ করছে।

অন্যদিকে, Samsung হয়তো একটু উন্নত Exynos 2400 (non-e) ব্যবহার করতে পারে—যা ১০-১৫% পারফরম্যান্স বাড়াতে পারে, তবে Snapdragon 8 Gen 3 বা Elite মতো ফ্ল্যাগশিপ চিপের কাছে তেমন কিছু নয় ।

আবার কিছু তথ্য থেকে Dimensity 9400-এর সম্ভাবনাও উঠে এসেছে—যদি Samsung বাইরে থেকে চিপ নেন, তবে এটি অনেক ভালো পারফরম্যান্স ও পাওয়ার এফিসিয়েন্সি দেবে—কিন্তু তা এখনও অনুমান পর্যায়ে। সামগ্রিকভাবে, পারফরম্যান্সে তেমন কোন খামতি নেই, কিন্তু ফ্যানদের আশা অনুযায়ী বড় উন্নতি হয়নি বলে বোঝা যাচ্ছে।

র‍্যাম, স্টোরেজ, সফটওয়্যার ও AI

8 GB RAM, স্টোরেজ: 128 GB বা 256 GB হতে পারে।

সফটওয়্যার: চলে আসবে Android 16 এবং One UI 8—সাথে থাকবে Galaxy AI ফিচার এবং ৭ বছরের সফটওয়্যার আপডেট প্রতিশ্রুতি। Samsung আপডেট এ যে প্রতিশুতি পাওয়া যাচ্ছে তাতে 2032 সাল পর্যন্ত এই ফোন নিরাপদ থাকবে সার্ভিসের দিক থেকে।

ক্যামেরা, ব্যাটারি ও চার্জিং

ক্যামেরা সেটআপ স্ট্যান্ডার্ড থাকবে—সামনের দিকে 12 MP (অতিরিক্ত আপগ্রেড) এবং পিছনে থাকবে triple setup: 50 MP (প্রধান) + 12 MP ultrawide + 8 MP telephoto (3x optical zoom)।

ব্যাটারি: হতে পারে 4,500 mAh (মডেল অনুযায়ী) বা 4,900 mAh—হতেপারে বিভিন্ন লিক হওয়া তথ্য থেকে যা জানতে পরা যাচ্ছে ।

চার্জিং: Samsung 45 W দ্রুত চার্জিং নিশ্চিত করেছে ,যা গত বছরের 25 W থেকে বড় আপডেট বলে মনেকরা হচ্ছে —Samsung Ultra-লেভেল চার্জ ফেসিলিটি FE-তে নিয়ে এসছে ।

প্রতিযোগিতা: Pixel 9a, OnePlus 13R দামের দিক থেকে কিছুটা কম ও চিপ/পারফরম্যান্সে প্রায় কাছাকাছি সেই তুলনায় FE-এর দাম কিছুটা বেশি হওয়ায় সম্ভাবনা ব্যবহারকারীর মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *