TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার বাইক Apache RTX 300 ভারতে লঞ্চ হচ্ছে (১৫ অক্টোবর, ২০২৫)। বাইকটি প্রতিদ্বন্দ্বিতা করবে KTM 250 Adventure ও Royal Enfield Himalayan 450-এর সঙ্গে।
TVS Motor Company আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম অ্যাডভেঞ্চার বাইক TVS Apache RTX 300। এই বাইকটি দেশের অন্যতম জনপ্রিয় সেগমেন্টে— অ্যাডভেঞ্চার ট্যুরার—TVS-এই বাইকটির সাথে নতুন সেগমেন্টে যৌন করবে। RTX 300 মডেলটি প্রথম প্রদর্শিত হয়েছিল Bharat Mobility Global Expo 2025-এ এবং তারপর থেকেই এটি বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে ।
নতুন ইঞ্জিন – RTX D4 Platform
TVS RTX 300-এর সবচেয়ে বড় আকর্ষণ তার ইঞ্জিন। এতে রয়েছে নতুন RTX D4 প্ল্যাটফর্মভিত্তিক 299cc, লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন যা উৎপন্ন করে 35bhp পাওয়ার ও 28.5 Nm টর্ক । এই ইঞ্জিনটি সম্পূর্ণভাবে TVS-এর নিজস্ব তৈরী করা এবং এতে আছে ৬-স্পিড গিয়ারবক্স সহ slipper clutch প্রযুক্তি ।
ডিজাইন ও নির্মাণ
ডিজাইনের দিক থেকে RTX 300 দেখতে একেবারে প্রিমিয়াম। সামনে রয়েছে টুইন LED হেডলাইট, বড় উইন্ডশিল্ড, মাশকুলার ফুয়েল ট্যাঙ্ক ও স্প্লিট সিট সেটআপ । ট্রেলিস ফ্রেমের সঙ্গে সামনের দিকে upside-down forks ও পেছনে mono-shock suspension—দীর্ঘ রাইডে আরাম ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। রাইডার কে দেবে এক কক্লান্তিহীন রাইড।
ফিচারস ও টেকনোলজি
ইতিমধ্যেই জানা গেছে, TVS RTX 300 একটি সম্পূর্ণ-লোডেড ট্যুরার হিসেবে আসছে। গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে থাকবে:
- ৭-ইঞ্চি TFT instrument display সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি
- ride-by-wire throttle
- একাধিক রাইডিং মোড
- ট্র্যাকশন কন্ট্রোল ও cruise control
- dual-channel ABS ও switchable rear ABS সুবিধাtvs-rtx-300-india-launch-tomorrowdual-channel ABS ও switchable rear ABS সুবিধা
- সম্পূর্ণ LED আলো ব্যবস্থা
এই স্মার্ট অ্যাডভেঞ্চার বাইকটি ট্যুর প্রেমীদের প্রযুক্তিগত সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে মনেকরা হচ্ছে ।
পারফরম্যান্স ও মাইলেজ
যদিও TVS অফিসিয়াল মাইলেজ এখনও কোথাও উল্লেখ করেনি। তবে বাইকটির ফীচার থেকে অনুমান করা হচ্ছে বাইকটি প্রায় ৩০-৩৫- কিমি/লি পর্যন্ত মাইলেজ দিতে পারে। 19-ইঞ্চি ফ্রন্ট ও 17-ইঞ্চি রিয়ার হুইল সেটআপ এটিকে অন-রোড ও অফ-রোড উভয় পরিস্থিতিতেই ভারসাম্যপূর্ণ ও স্থির করে তুলবে । সামনে ও পেছনে ডিস্ক ব্রেক দীর্ঘ ট্যুরের সময় নিশ্চিন্ত রাইড প্রদান করবে।
লঞ্চ ইভেন্ট
বাইকার কমিউনিটি যেমন উত্তেজিত, তেমনি বাজার বিশ্লেষকেরা মনে করছেন এই মডেলের মাধ্যমে TVS তাদের “অ্যাপাচে লিগেসি”-কে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাবে । লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে শিমলায়, যেখানে বাইকের অফিশিয়াল রোড টেস্টও শুরু হবে ।
প্রতিদ্বন্দ্বিতা ও সম্ভাব্য দাম
TVS Apache RTX 300-এর দাম এক্স-শোরুম অনুযায়ী ₹2.50–₹2.90 লক্ষ টাকার মধ্যে হতে পারে । এই সেগমেন্টে এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে:
- KTM 250 Adventure
- Suzuki V-Strom SX
- Royal Enfield Himalayan 450
- Yezdi Adventure
TVS প্রতিদ্বন্দ্বিতামূলক দামে উন্নত পারফরম্যান্স ও ফিচার দিয়ে বাজারের অংশীদারিত্ব অর্জনের লক্ষ্য নিচ্ছে।
TVS RTX 300 শুধুমাত্র একটি নতুন বাইক নয়, বরং ভারতের বাইক ইন্ডাস্ট্রিতে একটি নতুন অধ্যায়। শক্তিশালী ইঞ্জিন, ফিচারসমৃদ্ধ ড্যাশবোর্ড ও প্রিমিয়াম ডিজাইন একে 300cc প্ল্যাটফর্মে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বীতে পরিণত করছে। লঞ্চে দেখা যাবে TVS কীভাবে প্রত্যাশা পূরণ করতে পারে – এবং ভারতীয় রাইডারদের পরবর্তী প্রিয় অ্যাডভেঞ্চার বাইক হয়ে উঠতে পারে কিনা।